বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

মে দিবসে ভিন্নধর্মী আয়োজনে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: পাটের তৈরি পোশাক পরে এবং পাটের ব্যানার নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন নামে একটি সংগঠন। মানববন্ধনে প্লাস্টিকপণ্য ও পলিথিন বর্জন করে পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিন্নধর্মী এ মানববন্ধনে আয়োজন করা হয়।

মানববন্ধনে পাট দিয়ে তৈরি চটের ব্যানার এবং পাট দিয়ে তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে অংশ নেন বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের নেতাকর্মীরা।

এতে অংশ নিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান শ্রমিক আব্দুল মালেক বলেন, আমার দেশের এক সময়ের সোনালী আঁশখ্যাত পাট আজ বিলুপ্তির পথে। পলিথিন ব্যবহারে আমার দেশের মাটি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করে বেশি বেশি পাটজাত পণ্য ব্যবহার করে আবার আমাদের সোনালী আঁশ পাটকে বিশ্বের দরবারে তুলে ধরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com