বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণখানে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন এসএম জাহাঙ্গীর

  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫০ বার পঠিত

হাফসা উত্তরা :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে ঘোষণা করেন।
এই ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি ও অঙ্গসংগঠন দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করছেন।

দক্ষিণখানের এ আয়োজনের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন।

এই কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরা হয় এবং বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। নেতৃবৃন্দ মনে করেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা।

এ সময় দক্ষিণখান থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা এলাকাবাসীর মাঝে গণসংযোগ চালিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com