সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

ভারতে বাংলাদেশি নাগরিক থাকলে বৈধ চ্যানেলে পাঠানোর অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: ভারতে যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে তাহলে তাদের বৈধ চ্যানেলে পাঠালে বাংলাদেশ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ এবং কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভারতের পুশইন চলছে, এ বিষয়ে কী পদক্ষেপ নেবেন– জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশইন চলছে। এ বিষয়ে আমি বহুবার বলেছি। এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। একইসঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিল, তার সঙ্গেও কথা হয়েছে। তাকে আমরা বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে প্রপার চ্যানেলে তাদের পাঠালে আমরা নেব। কিন্তু তাদের জঙ্গলের ভেতর-নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের (আচরণ) হওয়া উচিত না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা অনুরোধ করেছি, আমাদের যদি নাগরিক থাকে তাহলে তাদের প্রপার চ্যানেলে পাঠাও। আমরা তাদের নিয়ে নেব। এ বিষয়ে আমরা তাদেরকে বলে যাচ্ছি।

র‌্যাবের পোশাকে ছিনতাই কীভাবে হলো জানতে চাইলে তিনি বলেন, র‌্যাবের পোশাক পরে যে ছিনতাই হয়েছে সেটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দোষীদের খুঁজে বের করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইনের আওতায় আনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com