মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অবসরের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন ফখর জামান ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ হাতিয়ায় ২৪/৭ অক্সিজেন সেবা ও হোম ডেলিভারি চালু করল ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’ মাদকমুক্ত, বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে সরকারের একটি চ্যালেঞ্জ : পার্বত্য মন্ত্রী তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ : ইরানি গণমাধ্যম মধ্যপ্রাচ্যের যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি দিনাজপুরের ঐতিহ্যবাহি ৫টি দিঘী কালের সাক্ষী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইউএনএফপি’র কর্মসূচি সফল করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার আহ্বান মধ্যপ্রাচ্যের যুদ্ধে ফিলিপাইনের আরও এক নাগরিক নিহত

‘লক্ষ্য অর্জনে এনসিপিকে সবাই সাহায্য করবে’

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: লক্ষ্য অর্জনে এনসিপিকে সবাই সাহায্য করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এনসিপি রোববার (২২ জুন) নিবন্ধনের জন্য আবেদন করবে এবং তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি।”

শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দিয়েছে। এগুলো সংস্কার করতে হবে। সরকার ভালো কাজ করছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের সহায়তা করবে বলে আশাবাদ প্রকাশ করেন বিএনপির এই নেতা।

সুইস ব্যাংকে এক বছরে অনেক টাকা জমা হয়েছে। ফ্যাসিস্টরা এই টাকা জমা রেখেছে। তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com