রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বাবার স্মৃতিকে কৃতজ্ঞতায় ধারণ করে চুল দান সোনামের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার ১২ ইঞ্চি চুল কেটে দান করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুল কাটার একটি ভিডিও পোস্ট করে সোনম কাপুর লিখেছেন, ‘আমি আমার ১২ ইঞ্চি চুল কেটে, তা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এত সুন্দর জিনের জন্য আমার বাবা অনিল কাপুরকে ধন্যবাদ।

সোশাল মিডিয়ায় স্যালোঁর একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তাতে একেবারে ফিতে ধরে তার ১২ ইঞ্চি চুল কাটতে দেখা গিয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে সোনাম লেখেন, “১২ ইঞ্চি চুল কেটে দান করার সিদ্ধান্ত নিয়েছি।” ওই ক্যাপশনেই বাবা অনিল কাপুরকে ধন্যবাদ দিয়েছেন তিনি। কেন আচমকা বাবাকে ধন্যবাদ দিলেন অভিনেত্রী? আসলে সোনাম বরাবরই একঢাল চুলের অধিকারী। তার চুল বরাবরই বেশ প্রশংসাযোগ্য। তা তার বাবার তরফে জিনগত পাওয়া। সে কারণেই বাবাকে ধন্যবাদ জানিয়েছেন সোনাম। বলে রাখা ভালো, সোনাম যেন ‘পাপা কি পরী’। আবার অনিলকন্যা সোনাম কাপুর সুগৃহিণীও। বিয়ের পর থেকেই বিটাউনে তার উপস্থিতি খানিক কম! একেবারে পাকা গিন্নির মতো ঘর-সংসার সামলাচ্ছেন। পুত্র বায়ুকে নিয়েই আনন্দ আহুজা এবং সোনমের সুখের ঘরকন্না।

চুল নিয়ে প্রতিটি মানুষই কমবেশি খুঁতখুঁতে। মহিলাদের ক্ষেত্রে সে ভাবনা যেন কয়েকগুণ বেশি। আবার অভিনেত্রীদের ক্ষেত্রে এসব ব্যাপারে সচেতন হওয়াই স্বাভাবিক। তবে নিজের সৌন্দর্যের কথা না ভেবে শুধুমাত্র মানবিক উদ্দেশে অভিনেত্রীর চুল দান নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। সোশাল মিডিয়ায় তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীকে ধন্য ধন্য করছেন সকলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com