শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ধারণা কিম জং উনের সঙ্গে বৈঠক ইতিবাচক হতে পারে : দ. কোরিয়ার প্রধানমন্ত্রী রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।। কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

হার্দিকের সঙ্গে প্রেমের প্রসঙ্গে যা বললেন বলিউড অভিনেত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৬ বার পঠিত

 বিনোদন ডেস্ক: অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলিউড অভিনেত্রী এশা গুপ্তার। দুজনকে নিয়ে অনেক কথা ভেসে বেড়াচ্ছে ইদানিং। অবশেষে হার্দিক প্রসঙ্গে মুখ খুললেন এশা। একেবারে স্পষ্টভাবে এই জল্পনার জবাব দিলেন অভিনেত্রী।

সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এশা জানান, একসময় হার্দিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল ঠিকই, তবে তা কখনোই কোনও গাঢ় সম্পর্কের রূপ নেয়নি। তাঁর কথায়, “হ্যা, আমরা কিছু সময়ের জন্য একে অপরের সঙ্গে কথা বলতাম। আমি বলব না আমরা ডেট করছিলাম, কিন্তু হ্যাঁ, কয়েক মাস কথা হয়েছিল। এটা প্রেম ছিল না, তবে সম্ভাবনা হয়তো ছিল। তবে সময় আর পরিস্থিতি সবসময় একরকম থাকে না।”

এশা আরও বলেন, তাঁদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়নি। কথাবার্তা বন্ধ হলেও তা বন্ধুত্বে ছায়া ফেলেনি। উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে যখন সমালোচনা চলছিল, তখন এশা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম, যিনি প্রকাশ্যে সেই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন।

কাজের দিক থেকে এশা গুপ্তাকে শেষ দেখা গিয়েছে ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’ ছবিতে ডিসিপি লক্ষ্মী রাঠির ভূমিকায়। তাঁর ‘হেরাফেরি ৩’-তে কাজ করার সম্ভাবনা থাকলেও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

ব্যক্তিগত জীবনে বর্তমানে এশা স্পেনে বসবাসকারী ম্যানুয়েল ক্যাম্পোস গুয়ালারের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে উইকিপিডিয়া সূত্রে জানা গেছে। তাঁদের একসঙ্গে ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ড-সহ একাধিক অনুষ্ঠানে দেখা গেছে।

অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবনেও এসেছে বড় পরিবর্তন। নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে। তবে তাঁদের ছেলে অগস্ত্যকে দু’জনে মিলেই বড় করছেন বলে জানানো হয়েছে এক যৌথ বিবৃতিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com