শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিন শেষ হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক ইস্যুগুলো নিয়ে গভীর আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। উভয়পক্ষই ভাগাভাগি করে লাভবান হওয়ার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই স্পর্শ করা হয় বলে জানা গেছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মার্কিন রাজধানীতে বৈঠকে উপস্থিত ছিলেন।

ইউএসটিআর, কৃষি, শ্রম বিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, অর্থ, উদ্ভাবন ও মেধাস্বত্ব, বিনিয়োগ সংস্থা ইত্যাদির ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।

বৃহস্পতিবার রাত ৯টায় (বাংলাদেশ সময়) উভয়পক্ষ আবারও বৈঠকে বসে। আলোচনা শুক্রবারও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com