সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন  নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি থেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ নওগাঁর বদলগাছীতে শ্মশান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বোয়ালমারীতে বিএনপির বড় নেতার বিরুদ্ধে সড়ক ও জনপদের বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ ভোলায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আজ রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ। বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা, যুবনেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে।

তিনি আরো বলেন, ‘তিনি বলেন, আজকে যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে।

সেই চক্রান্ত হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। এটা কিন্তু মনে রাখতে হবে, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।’

প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবিলা করতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতার পাশাপাশি পড়াশোনার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com