শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ বছরের শেষদিকে হবে বিপিএলের আসন্ন মৌসুমটি

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৩৫৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরটি ২০১৮ সালের শেষের পরিবর্তে মাঠে গড়িয়েছে চলতি বছরের জানুয়ারিতে। যে কারণে তখনই সম্ভাবনা তৈরি হয় একই বছরে বিপিএলের দুই আসর হওয়ার।

সে সম্ভাবনাই সত্যি হতে যাচ্ছে। আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক সভায় চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের সপ্তম আসরের দিনক্ষণ। এ বছরের শেষদিকে হবে বিপিএলের আসন্ন মৌসুমটি।

আগামী ডিসেম্বর মাসের ৩ তারিখ হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। গত আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সিদ্ধান্তই নিয়েছে বিসিবি।

তবে উদ্বোধনের পর আবার দুদিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান ৩ তারিখ হলেও, বিপিএলের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচটি হবে ৬ ডিসেম্বর।

বোর্ডের আনুষ্ঠানিক সভা শেষে সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় তার সঙ্গে ছিলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, অন্যতম পরিচালক নাইমুর রহমান দুর্জয়সহ অন্য পরিচালকেরা।

নির্বাচকদের স্বপদে বহাল রাখা, নতুন বোলিং কোচ নিয়োগ দেয়া, বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করাসহ নানা বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি। জানিয়েছেন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে আরও উন্নত করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যবস্থা করবে বিসিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com