শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: নারী কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতাও অর্জন করেছে দলটি।

আজ বুধবার সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নয় আসরের মধ্যে আটবারই শিরোপা উৎসব করা সেলেসাও মেয়েরা।

জোড়া গোল করে ম্যাচের নায়িকা অ্যামান্ডা গুতিয়েরেস।

এ নিয়ে টানা ৫ম বারই ফাইনালে উঠেছে ব্রাজিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ২০২২ সালে এই কলম্বিয়াকে হারিয়েই শিরোপা জিতেছিল ব্রাজিল।

ইকুয়েডরের রাজধানী কুইটোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল।

১১ মিনিটে মার্তার নিখুঁত ক্রসে হেড করে গুতিয়েরেস দলকে এগিয়ে দেন। দুই মিনিট পরই জিও গারবেলিনির কাছ থেকে ব্যবধান দ্বিগুণ হয়। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে মার্তা তার প্রথম গোল করে স্কোর দাঁড় করান ৩-০।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে ইসা হাসের আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও ৬৫ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল করেন গুতিয়েরেস।

শেষ দিকে বদলি খেলোয়াড় দুদিনহা গোল করে নিশ্চিত করেন ব্রাজিলের ৫-১ গোলের দাপুটে জয়।
এখন পর্যন্ত এই প্রতিযোগিতার ৯টি আসর মাঠে গড়িয়েছে, যার মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। মাঝে একবার আর্জেন্টিনা জিতেছিল।

ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com