শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আইএল টি-টোয়েন্টির নিলামের তারিখ প্রকাশ

  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) প্রথম তিন আসরেই ড্রাফট হয়েছে। তবে এবার নতুন নিয়ম দেখা যাবে। চতুর্থ মৌসুমের আগে হবে নিলাম। আগামী ৩০ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হবে।

ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে নাম নিবন্ধনের জন্য।

নিলামের মাধ্যমে প্রতিটি দল ১৩ জন করে ক্রিকেটার নিতে পারবে, অর্থাৎ ছয়টি দল মিলে মোট ৭৮ জন খেলোয়াড় কিনতে পারবে। এক্ষেত্রে প্রতিটি দলের জন্য বরাদ্দ থাকছে সর্বোচ্চ ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার। এই নতুন নিয়মে খেলোয়াড় বাছাইয়ে আসবে ভিন্নমাত্রা, বাড়বে প্রতিযোগিতা ও উত্তেজনা—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

নিলামের আগে ৬ দলের স্কোয়াড:

আবুধাবি নাইট রাইডার্স: আলিসান শারাফু, আন্দ্রে রাসেল, চারিথ আসালাঙ্কা, ফিল সল্ট, সুনীল নারিন, অ্যালেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন এবং শেরফান রাদারফোর্ড।

ডেজার্ট ভাইপার্স: ড্যান লরেঞ্চ, ডেভিড পাইন, খুজাইমা বিন তানভীর, লকি ফার্গুসন, ম্যাক্স হোল্ডেন, স্যাম কারান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আন্দ্রিস গুস।

দুবাই ক্যাপিটালস: দাসুন শানাকা, দুশমন্থ চামিরা, গুলবাদিন নাইব, রভম্যান পাওয়েল, শাই হোপ, লুক উড, ওয়াকার সালামখিল এবং মুহাম্মদ জাওয়াদউল্লাহ।

গালফ জায়ান্টস: আয়ান আফজাল খান, ব্লেসিং মুজারাবানি, জেরার্ড এরাসমুস, জেমস ভিন্স, মার্ক অ্যাডায়ার, আজমতউল্লাহ ওমরজাই, মঈন আলী এবং রহমানউল্লাহ গুরবাজ।

এমআই এমিরেটস: মোহাম্মদ গাজানফার, ফজলহক ফারুকি, কুশল পেরেরা, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন, মুহাম্মদ ওয়াসিম, ক্রিস ওকস এবং কামিন্দু মেন্ডিস।

শারজাহ ওয়ারিয়র্স:জনসন চার্লস, কুশল মেন্ডিস, টিম সাউদি, টম কোহলার-ক্যাডমোর, মাহিশ থিকশানা, সিকান্দার রাজা, সৌরভ নেত্রাভালকর এবং টিম ডেভিড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com