বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল নতুন উপসাগরীয় হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন হবে না: মির্জা আব্বাস ‘প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে’ আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা সভাপতি, মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক, মাঈন উদ্দিন সোহাগ খাগড়াছড়িতে আনসার ও ভিডিপিদের ঈদের সামগ্রী বিতরণ ভালুকায় শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই : ডা. জাহিদ

  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত ৪টি নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। জুলাই অভ্যূত্থানের পর বাংলাদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। আমরা আশা করব ইনশায়াল্লাহ প্রধান উপদেষ্টার ঘোষণা দ্রুত বাস্তবায়িত হবে। আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই।

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আজ বুধবার দুপুরে কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার ঘোষিত ২৮ দফা প্রসঙ্গে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘তিনি যে ২৮ দফা ঘোষণা দিয়েছেন, বিএনপি অনেক আপত্তি থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে সাধুবাদ জানাই।’

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেন আপনাদেরকে অনুরোধ করব, রাজনীতির মাঠে আসুন, আপনাদের কর্মসূচি তুলে ধরুন। আমাদের ৩১ দফা আছে আর আপনাদের যা আছে তা নিয়ে জনগণের পাশে আসেন। জনগণের রায়ের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। মনে রাখবেন শেষ বিচারে জনগণ সঠিক রায় দেবে। আর জনগণ কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না।’

পরে বিশাল বিজয় র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com