বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল নতুন উপসাগরীয় হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন হবে না: মির্জা আব্বাস ‘প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে’ আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা সভাপতি, মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক, মাঈন উদ্দিন সোহাগ খাগড়াছড়িতে আনসার ও ভিডিপিদের ঈদের সামগ্রী বিতরণ ভালুকায় শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নির্বাচনি সফরে শুক্রবার রংপুর যাচ্ছেন সিইসি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক:  ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে তিন দিনের সফরে শুক্রবার (৮ আগস্ট) রংপুর যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সফরসূচি অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার শনিবার (৯ আগস্ট) সকাল ১০ টায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

এরপর তিনি বিকাল সাড়ে ৩ টায় রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিজিবির সদর দপ্তরের সেক্টর কমান্ডার, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, র‌্যাব-৬ এর অধিনায়ক, কোস্টগার্ডের জোনাল কমান্ডার, ডিজিএফআই-এর কর্নেল জিএস, এনএসআই-এর অতিরিক্ত পরিচালক, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর বিভাগের সকল জেলাপ্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

তিনি রবিবার ১০ আগস্ট সকাল সাড়ে ৮ টায় ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রারাফুল আলম স্বাক্ষরিত একপত্রে এসব তথ্য জানানো হয় বলে জানিয়েছে রংপুর পিআইডি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com