শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ইসলামী শ্রমিক আন্দোলন দক্ষিণখান থানার দাওয়াতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পঠিত

হাফসা : “শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের ঘাম, মজুরী মিটিয়ে দাও”—ইসলামের এই নীতিবাক্যকে সামনে রেখে ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার বেলা ৩টায় রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাড়ী মাদ্রাসা সংলগ্ন চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, দক্ষিণখান থানা শাখার উদ্যোগে এক দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “ইসলামে শ্রমিকের মর্যাদা অত্যন্ত উচ্চ। শ্রমিকের কষ্টার্জিত মজুরী সময়মতো পরিশোধ করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আল্লাহর নির্দেশ। সমাজে ন্যায্য অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার জন্য শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে।

প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তর ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, “আজকের দুনিয়ায় শ্রমিক শোষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসলামী অর্থনীতি অনুসরণ করলে শ্রমিক-মালিক সম্পর্ক হবে ন্যায় ও সৌহার্দ্যের ভিত্তিতে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন বলেন, “শ্রমিকের ন্যায্য প্রাপ্য হরণ করা এক ধরনের অন্যায় ও জুলুম। ইসলামের শিক্ষা হলো—শ্রমিকের পরিশ্রমের মূল্য যথাযথভাবে আদায় করা।

আরেক বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ ফরিদ উদ্দিন দেওয়ান বলেন, “আমাদের উচিত মজুরী প্রদানে দেরি না করে তা দ্রুত পরিশোধ করা, যাতে শ্রমিকের দুঃখ-কষ্ট দূর হয় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা পায়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার সভাপতি মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
বক্তারা সর্বস্তরের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com