বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই

দক্ষিণখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা কার্যালয়ের শুভ উদ্বোধন।

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পঠিত

হাফসা :“শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”—এই শ্লোগানকে সামনে রেখে ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার বাদ মাগরিব রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দক্ষিণখান থানা শাখার অফিস কার্যালয়ের উদ্বোধন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, “আমরা শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, পুরো ব্যবস্থার সংস্কার চাই। ইসলামী আদর্শভিত্তিক নীতি প্রতিষ্ঠা করলেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ শান্তি ও ন্যায়বিচার পাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং দক্ষিণখান থানা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফরিদ উদ্দিন দেওয়ান।আলোচনায় আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “নীতি পরিবর্তন ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামী নীতিকে ভিত্তি করে রাষ্ট্র গঠন করলেই দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর হবে।
থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুস সালামের সঞ্চালনায়
থানা কার্যালয়ের শুভ উদ্বোধন
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, “দক্ষিণখানের এই নতুন কার্যালয় হবে ইসলামী আন্দোলনের দাওয়াতি, সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র।

উপস্থিত নেতৃবৃন্দ দেশবাসীকে ইসলামের শান্তি, ন্যায় ও কল্যাণের পথে আহ্বান জানান এবং দোয়া পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com