সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত মনোহরগঞ্জের নরহরিপুরে প্রীতিফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জাইমা রহমানের চেলসির বয়স ভিত্তিক দলে সুযোগ পাওয়ার খবর নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক পটুয়াখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটিতে পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে দর্শনার্থীদের ঢল তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড়

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৩৪২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলের চতুর্থ এক দিনের ম্যাচ। দিনের শুরুতে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হলে খেলা দৈর্ঘ্য কমিয়ে নিয়ে আসা হয় ৪০ ওভারে। এরপর টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল ৪০ ওভারে অল আউট হয় ১৭৬ রানে। জবাবে ৮.২ ওভারে আফগানরা বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলার পর ফের বৃষ্টি নামলে ম্যাচ আর শেষ করা যায়নি। ফলে সিরিজের চতুর্থ এক দিনের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

গতকাল শনিবার বিকেএসপিতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ভেঙে যায় ইমরুল কায়েস-নাঈম আহমেদের উদ্বোধনী জুটি। রান আউট হয়ে ১ রানে ফিরে যান নাঈম। ওয়ানডাউনে নামা জাকির আউট হন শূন্য রানে। ফজলে মাহমুদও ১৩ রানের বেশি করতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ৬৩ বলে ৩৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলে আউট হয়ে যান ইমরুলও।

আফিফের ৪৫ রানের ইনিংসই বাংলাদেশ ‘এ’ দলের সর্বোচ্চ, জাকের আলি করেন ২৩ রান। ডানহাতি পেসার নাভিন-উল-হক নেন ৫ উইকেট। জবাবে ইব্রাহিম জাদরানের ৩০ ও রহমানউল্লাহ গুরবাজের ২১ রানে আফগানদের রান যখন বিনা উইকেটে ৫৭ তখনই বৃষ্টি থামিয়ে দেয় খেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com