বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ। উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ ইসলামী আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখা উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাকিস্তান সিরিজে সাফল্যের জন্য মরিয়া বাংলাদেশ : মিরাজ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভ অনুষ্ঠিত হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ টাকা

  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে।আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

উপদেষ্টা জানান, গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা–ফাঁড়ি ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে; বিপুলসংখ্যক অস্ত্র–গুলি তখন লুট হয়। সর্বশেষ হিসাবে এখনো ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২,৫৭,৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধারের বাইরে রয়েছে। বিভিন্ন জায়গায় এসব অস্ত্র অপরাধকর্মে ব্যবহার হচ্ছে—এমন খবরও পাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

নির্বাচনকে ঘিরে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন আইনশৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। নিয়োগ বাণিজ্য যদি কেউ করে, তাকে আইনের আওতায় আনা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয়–স্বজন গজিয়েছে—এরা কেউ যদি চাঁদাবাজি বা অপরাধে জড়িত থাকে, তথ্য দিন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি দুর্নীতি করি, লিখে দিন; তবে ভুল তথ্য দিয়ে রিপোর্ট না করার অনুরোধ করছি। নিউজ প্রকাশের পরে যে সম্মানহানি হয়, প্রতিবাদ দিয়ে তা আর উদ্ধার হয় না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com