রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিম-সৈকতকে

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: রাজধানীর লালবাগ থানার ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এছাড়া, নিউমার্কেট থানার এক হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এটি নিশ্চিত করেন।

হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই ইডেন কলেজের সামনে দিয়ে বাড়ি ফেরার সময় শাওনকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করে নিহত শাওনের আত্মীয় পরিচয়ে মামলা করেন ইকবাল মজুমদার তৌহিদ।

এদিকে হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২ আগস্ট নিউমার্কেট থানাধীন নিউমার্কেট ২নং গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। এতে মামলার ভুক্তভোগী ও বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থীসহ অনেকেই আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com