শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

পররাষ্ট্রসচিবের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক চলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কার্যালয়ে তাদের মধ্যে এই আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন পিটার হাস।

হাস বর্তমানে অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার দা‌য়িত্ব পা‌লন করছেন। তবে পররাষ্ট্রস‌চিব ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার সাক্ষা‌তে আলোচনার বিষ‌য়ে কো‌নো তথ‌্য এখ‌নো জানা সম্ভব হয়‌নি।

বুধবার কক্সবাজার ও মহেশখালী যান পিটার হাস। সেখানে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টার দা‌য়িত্ব পাল‌নে বি‌ভিন্ন সম‌য়ে বাংলাদেশে আসেন পিটার। ত‌বে রাষ্ট্রদূতের দা‌য়িত্ব পাল‌নের সম‌য়ে বেশ আলো‌চিত হন তি‌নি। সেই প্রেক্ষাপ‌টে এখ‌নো পিটারকে ঘি‌রে অ‌নে‌কের দৃ‌ষ্টি থা‌কে, আলো‌চনা হয়।

ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস। প‌রে তি‌নি অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হি‌সে‌বে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com