শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে। তিনি বলেন, আশা করি আসন্ন জাতীয় নির্বাচন শান্তি ও উৎসব মুখর হবে। পুলিশকে অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।

আজ রবিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন ঘিরে মাস্টার ট্রেইনারদের ট্রেনিং সম্পন্ন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই আমরা। কিন্তু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশিদার রাজনৈতিক দল, তারপরে নির্বাচন কমিশন।

পুলিশকে জনগণের জন‍্য কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো দলের দিকে যাওয়া যাবে না, জনগণের দিতে যেতে হবে। আগামী জাতীয় নির্বাচন হোক শান্তিপূর্ণ।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন করেছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকবো পোস্টিং লটারির মাধ‍্যমেই হবে। কিন্তু আমাদের ব‍্যর্থতা জোড়ে ঘোষণা করা হলেও আমাদের সফলতা প্রচার করা হয় না।

অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কার্যক্রম বন্ধ হয়নি জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ‍্যাসিস্টের দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি। আসন্ন পূজাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে, তবে তা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com