শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমুন্ডু ফ্লাইট স্থগিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

হাফসা আক্তার : নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজকের (০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) ঢাকা–কাঠমুন্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামীকাল (১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) ঢাকা–কাঠমুন্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com