মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৪১৬ বার পঠিত

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: চট্টগ্রামের চন্দনাইশে ইন্টারনেট সংযোগ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহীদ আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ রোববার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের খোদার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. জেনারুল ইসলাম (২২), শফিকুল ইসলাম (২৩), নুরুল আলম (৩০) ও শাহেদ (২৫)।
চন্দনাইশ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আলম জানান, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের খোদার হাট এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ লাইনের কাজ করার সময় বিদ্যুৎ তারের সঙ্গে জড়িয়ে ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহীদ আলমকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com