রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা দিলেন আমিনুল হক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

হাফসা উত্তরা :বাংলাদেশের খেলাধুলার ভুবনে যুগান্তকারী ঘোষণা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে প্রতিটি অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ শিক্ষা, খেলাধুলা ও পারিবারিক দায়িত্বভার বহন করা হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার ১১ নম্বর সেক্টর মাঠে এক ক্ষুদে ফুটবল প্রতিভা রিয়াদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। ফেরি করে বেলুন বিক্রি করা মাত্র ১১ বছর বয়সী রিয়াদের অসাধারণ ফুটবল প্রতিভা দেখে অভিভূত হন বিএনপি নেতা। এ সময় তিনি রিয়াদের হাতে ফুটবল, বুট, জার্সি এবং তার বাবার হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

আমিনুল হক বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিয়াদের পড়াশোনা ও খেলাধুলার জন্য প্রতিমাসে একটি আর্থিক অনুদান তার পরিবারের কাছে পৌঁছে যাবে। রিয়াদ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিএনপি তার এবং তার পরিবারের পাশে থাকবে, ইনশাল্লাহ।

তিনি আরও জানান, বিএনপি দেশব্যাপী প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য একটি বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলের ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, দাবা, সাঁতার ও আর্চারিসহ নানা ইভেন্টের খেলোয়াড়দের ছোট ভিডিও ফুটেজ পাঠাতে উৎসাহিত করা হবে। সেখান থেকে সেরা প্রতিভাবানদের বাছাই করে পুরস্কৃত করা হবে এবং আন্তর্জাতিক মানে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আমিনুল হক দৃঢ়তার সঙ্গে বলেন,
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সামাজিক পরিবর্তন আনতে চাই। তরুণ সমাজকে মাঠমুখী করে একটি মাদকমুক্ত সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে চাই। ডিভাইসে আসক্ত নতুন প্রজন্মকে খেলাধুলায় ফিরিয়ে এনে জাতির ভবিষ্যৎকে আমরা আরও শক্তিশালী করব।

তিনি বলেন, বিএনপির নতুন কর্মসূচি
“নতুন কুড়ি স্পোর্টস”- যার মাধ্যমে রিয়াদ, সোহানের মতো লুকানো প্রতিভাবান খেলোয়াড়দের একত্রিত করে একটি গুণগত সামাজিক পরিবর্তন জাতির সামনে তুলে ধরা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং নির্বাহী সদস্য, সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com