সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, যা বললেন হাসনাত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘হাসিনার পুলিশ লীগ, কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে? আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত —এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।’

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা টার্মিনাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, পিঠে ভাঙা ডিম নিয়ে হাঁটছেন আখতার। এসময় কালো টুপি ও কালো শার্ট পরা একজন ডিম দেখিয়ে সেটি আখতারকে লক্ষ্য করে ছুড়ে মারেন। সেটি তার পিঠে গিয়ে পড়ে। সেসময় পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

ঘটনার সময় নেভি ব্লু জার্সি ও কালো রঙের সোয়েটার পরা দুই ব্যক্তি আখতারকে সরিয়ে নিয়ে দ্রুত সামনের দিকে হেঁটে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com