রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

রাশিয়ার বিরুদ্ধে তিনবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ নরওয়ের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে এবছর তিনবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে নরওয়ে সরকার। তবে এটি ইচ্ছাকৃত ছিল নাকি পরিচালনা ব্যবস্থার ভুল ছিল সেটি স্পষ্ট নয় বলেও জানিয়েছে তারা।

নরওয়ে সরকার মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনাগুলো ১ থেকে ৪ মিনিট মতো স্থায়ী হয়েছিল। এক দশকের মধ্যে রাশিয়ার এ ধরনের সীমা লঙ্ঘনের ঘটনা এটিই প্রথম।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, নরওয়ে জানায়, গত ২৫ এপ্রিল একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমান চার মিনিটের জন্য নরওয়ের আকাশসীমায় প্রবেশ করে। এরপর ২৪ জুলাই একটি এল-৪১০ টার্বোলেট পরিবহন বিমান তিন মিনিট সেখানে অবস্থান করে। সবশেষ ১৮ আগস্ট একটি এসইউ-৩৩ যুদ্ধবিমান এক মিনিটের জন্য নরওয়ের আকাশসীমায় প্রবেশ করে।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোরে এক বিবৃতিতে বলেন , এই বসন্ত ও গ্রীষ্মে রাশিয়া তিনবার নরওয়ের আকাশসীমা লঙ্ঘন করেছে।

তিনি বলেন, এগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নাকি নেভিগেশনের ভুলের কারণে হয়েছে,আমরা নিশ্চিত নই। তবে যে কারণেই হোক, এটি গ্রহণযোগ্য নয়।

স্তোরে আরও বলেন, অবস্থান ও সময়কাল উভয় দিক থেকেই নরওয়ের ক্ষেত্রে এ ধরনের লঙ্ঘন এস্তোনিয়া, পোল্যান্ড এবং রোমানিয়ার তুলনায় ছোট আকারের। তবুও আমরা এসব ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি।

ন্যাটো সদস্য নরওয়েকে প্রায়ই বলা হয় উত্তর মেরুর দূর উত্তরে জোটের ‘চোখ ও কান’। দেশটির সঙ্গে রাশিয়ার সামুদ্রিক সীমানা রয়েছে এবং দুই দেশের স্থলসীমান্ত ১৯৮ কিলোমিটার (১৩২ মাইল) দীর্ঘ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com