সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

উন্নয়নে ভূমিকা: প্রধান উপদেষ্টা পেলেন ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’

  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

সিটিজেন নিউজ ডেস্ক: শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক ‘উন্নয়নে ভূমিকা’ এবং ‘মানবকল্যাণে আজীবন প্রতিশ্রুতির’ স্বীকৃতি হিসেবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে থেয়ারওয়ার্ল্ডের ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কের এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার অগ্রণী ভূমিকা এবং শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। এসময় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা জানানো হয়। তবে ইউনূসের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণভিত্তিক উদ্যোগ এবং শিক্ষাকে মিশনের অংশ করার প্রচেষ্টা অতিথিদের গভীরভাবে অনুপ্রাণিত করে।

গর্ডন ব্রাউন বলেন, ‘গত ৫০ বছরে কোনো বেসরকারি খাতের প্রকল্প মানুষের দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংকের মতো অবদান রাখতে পারেনি।’

পুরস্কার গ্রহণকালে ড. ইউনূস বলেন, ‘খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। আর্থিক ব্যবস্থার দরজা খুলে দিলে কেউ দরিদ্র থাকবে না। ক্ষুদ্রঋণের সঙ্গে শিক্ষাকে যুক্ত করেছি, যাতে নারীরা সন্তানদের স্কুলে পাঠাতে পারে।’

তিনি প্রচলিত শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, ছোটবেলা থেকেই শিশুদের উদ্যোক্তা হওয়ার শিক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসাকে মানবকল্যাণের শক্তি হিসেবে ব্যবহারের পাঠ দিতে হবে।

ড. ইউনূস আরও যোগ করেন, ‘মানবজাতির সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com