গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল। তিনি সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডলের ছোট ভাই।
এ ছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, গোবিন্দগঞ্জ উপজেলা সমবায় দলের সভাপতি আইয়ুব, গোবিন্দগঞ্জ উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ পৌর সমবায় দলের সভাপতি রেজভী পাঠান, শাখাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, শাখাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা জাসাসের সদস্য রাজিব সরকার, শাখাহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর ও শাখাহার ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সানোয়ার হোসেনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রফেসর গোলাম কিবরিয়া বলেন, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করেছে বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ৩১ দফা একটি অনন্য ও দূরদর্শী কর্মসূচি, যা দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুসংহত রূপরেখা হিসেবে বিবেচিত।