রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পররাষ্ট্র উপদেষ্টার সাথে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: বাংলাদেশ ও ইরাক জনশক্তি, বাণিজ্য এবং যোগাযোগসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ড. ফুয়াদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

আলোচনাকালে উভয় পক্ষ বহুপাক্ষিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে মত বিনিময় করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষ জনশক্তি, বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বহুপাক্ষিক ক্ষেত্রে অভিন্ন উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ইরাকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com