হাফসা আক্তার :বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “টেকসই উন্নয়নে পর্যটন”। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় রাজধানীর আগারগাঁও পর্যটন ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় র্যালির আয়োজন করা হয়।
মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিটি আগারগাঁও পর্যটন ভবন সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: সাফিকুর রহমানসহ বিমানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয় এবং দায়িত্বশীল পর্যটন খাত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।