শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : সাজ্জাদুল মিরাজ

  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মরহুম আরাফাত রহমান কোকো মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ১ নম্বর গুদারাঘাট চারতলা মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল মিরাজ বলেন, আমরা একটি মাদকমুক্ত সমাজ চাই। তরুণ প্রজন্ম যদি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে কোনো অপশক্তিই তাদের মাদকের অন্ধকার জগতে টেনে নিতে পারবে না। খেলাধুলা শুধু শরীর-মনকে সুস্থ রাখে না, এটি একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, খেলাধুলার মাঠেই তরুণদের স্বপ্ন ও প্রতিভা বিকশিত হয়। তাই প্রত্যেক তরুণকে খেলাধুলার সঙ্গে যুক্ত করার জন্য সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com