বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে : আইজিপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা জানান।

তিনি বলেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে মোট ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। তবে কোনো ঘটনাই বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারেনি, সবগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে।’

আইজিপি বলেন, নির্বাচনকালে ২ লাখ ৫০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এরই মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৫ জানুয়ারির মধ্যে শেষ হবে।

তিনি বলেন, ‘মামলা বাণিজ্য এখনও চলছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে যদি আসামি করা হয় এবং তাতে পুলিশের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, গত জুলাই-আগস্টের ঘটনায় মোট ১ হাজার ৭৬০টি মামলা হয়েছে, যার মধ্যে ৫৫টির চার্জশিট দেয়া হয়েছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com