বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন, ডাকসু ভিপির সংহতি আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় শিশুকে উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে আরএমপি বোয়ালিয়া থানার পুলিশ ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

আদালত থেকে পালানো হত্যা মামলার সেই আসামি কারাগারে

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে (২২) কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি শরিফুল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে।

বুধবার ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

এর আগে, গত ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান শরিফুল ইসলাম। ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com