বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত টাকা ফেরত আনতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পঠিত

হাফসা উত্তরা : ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত টাকা ফেরত আনতে আজ মানববন্ধন করেছে গ্রাহক সমাজ।

আজ সকাল ৯.৩০ মিনিটের সময় উত্তরা খালপাড় এলাকায় এটি অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাহকরা বলেন,
ইসলামী ব্যাংক এদেশের বিপুল সংখ্যক মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ব্যাংক। এ ব্যাংকের প্রতিষ্ঠাতারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের বহু মানুষকে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা গ্রাহকরা এই ব্যাংকের সাথে লেনদেন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য করে, আমাদের অর্থনৈতিক জীবনযাত্রা সমৃদ্ধ করেছি। ব্যাংকটি বাংলাদেশের পরপর কয়েকবার সেরা ব্যাংক হয়েছে এবং দক্ষিণ এশিয়াতেও শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের কুদৃষ্টি এই ব্যাংকের উপরে পরে। তারা দিনদুপুরে ব্যাংকটি দখল করে নেয়। প্রায় দেড় লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে। এবং অবৈধভাবে পটিয়া উপজেলা থেকে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে। যারা ছিল অযোগ্য, অদক্ষ এবং নিয়োগের কোন বৈধ প্রক্রিয়া মানা হয়নি। ব্যাংক তাদেরকে বৈধ করার জন্য পরীক্ষা নিতে উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু মাত্র ৪০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাকিরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করছে।
তারা বলেন,
ব্যাংকের সুনাম সুখ্যাতি ধ্বংসের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে গ্রাহক সমাজের পক্ষ থেকে আমাদের দাবি স্পষ্ট এবং নিন্মরুপ:
১। ব্যাংক অবৈধভাবে দখলকারীদেরকে মামলা দিতে হবে এবং গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ করতে হবে।
২। ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত সকল অর্থ ফেরত আনতে হবে এবং এর সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে হবে।
৩। যারা বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ব্যাংকের সুনাম সুখ্যাতি ধ্বংস করছে, তাদেরকে মামলা দিতে হবে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪। ব্যাংক শতভাগ ফ্যাসিজম মুক্ত করতে হবে এবং অবৈধ নিয়োগকৃতদের অবিলম্বে ছাঁটাই করতে হবে।
৫। এবং নতুন করে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। যারা নিজেদেরকে যোগ্যতার সাথে ইসলামী শরিয়া নিশ্চিত করে ব্যাংকটি পরিচালনার মধ্য দিয়ে আবার মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।

ইসলামী ব্যাংক সোনারগাঁ জনপদ শাখা, উত্তরার গ্রাহকদের এক মানববন্ধনে বক্তারা উক্ত দাবিসমূহ উপস্থাপন করেন। এ সময় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আহসান, কামরুল হাসান, গাজী মনির হোসাইন, আহসান হাবীব, জিয়াউর রহমান, ফিরোজ আলম, আনোয়ার হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com