রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে

অবৈধভাবে যারা ডিমের অর্থ হাতায় তাদের ছাড় নয় : ফরিদা আখতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিনিয়োগ না করেও যারা শুধু হাত বদলের মাধ্যমে অবৈধভাবে ডিমের বাজার থেকে অর্থ হাতিয়ে নেয়, তারা কোনো ছাড় পাবে না।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

ফরিদা আখতার বলেন, ‘ডিমের বাজারে আমাদের সাত হাতের মধ্যে সংখ্যা কমাতে হবে। কেন না এখানে ডিমের খামারিরা দাম পায় না। ক্রেতাদের বেশি দাম দিতে হয়। কারওয়ান বাজারে এসে অনেক হাত বদলে যায়। এ সব কঠোর হাতে দমন করা হবে।’

ডিমের সঙ্গে দেশের সব শ্রেণির মানুষ জড়িত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটি উৎপাদন ও খাদ্যের সঙ্গেও সবাই জড়িত। গরুর মাংস সবাই কিনতে না পারলেও সহজেই ডিম কেনা যায়।’

ছয় বছর বয়সের মধ্যে শিশুর পুষ্টি নিশ্চিত করার কথা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে। আমাদের ৮০ শতাংশ ডিম প্রান্তিক পর্যায় থেকে আসে। প্রান্তিক খামারিরা ৮০ শতাংশ ডিম উৎপাদন করে। আবার গ্রামের দরিদ্র নারীরাও দু-একটি করে মুরগি পালন করে পুষ্টির যোগান দেয়।’

তিনি বলেন, ‘আমাদের কমপ্লিট ফুড সম্পর্কে আলোচনা করতে হবে। সেখানে সবজি, মাছ ও মাংসের কথাও বলতে হবে। ক্যানসার অনেক বেড়ে গেছে। প্রায় ঘরে ঘরে নারীরা ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ডিম খেলে ক্যানসার কমে– এটি প্রচার করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com