শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

এক যুগ পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠল আলজেরিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: অবশেষে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান হলো। ২০১৪ সালের পর আবারও ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল আলজেরিয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে সোমালিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ‘দ্য ডেজার্ট ফক্স’ খ্যাত দলটি।

আলজেরিয়ার এটি পঞ্চম বিশ্বকাপে অংশগ্রহণ। এখন পর্যন্ত একবারই গ্রুপ পর্ব পেরিয়েছে তারা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নেয় দেশটি। আলজেরিয়ার মিলুদ হাদেফি অলিম্পিক কমপ্লেক্সে দেশটির সমর্থকরা উপভোগ করেছেন দলের তারকা উইঙ্গার রিয়াদ মাহরেজের দুর্দান্ত পারফরম্যান্স। ম্যানচেস্টার সিটির সাবেক এই ফুটবলার ম্যাচে একটি গোলের সঙ্গে দু’টি অ্যাসিস্টও করেন।

সোমালিয়ার বিপক্ষে  জোড়া গোল করেন মোহামেদ আমৌরা। ৬ মিনিটে ও ৫৮ মিনিটে তাঁর দু’টি গোল এসেছে ৩৪ বছর বয়সী মাহরেজের সহায়তায়। মাঝে ১৯ মিনিটে নিজেই এক দুর্দান্ত  শটে বল জালে জড়ান তিনি।

গ্রুপ ‘জি’ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল আলজেরিয়া। ৯ ম্যাচে ৭ জয়, এক ড্র ও এক হারে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে মাহরেজের দল। চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে উগান্ডা। আর মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে সোমালিয়া। বাছাইপর্বের শেষ রাউন্ডে আলজেরিয়ার ম্যাচ উগান্ডার বিপক্ষে।

এ মাসের আন্তর্জাতিক বিরতিতে আরও ১৭টি দেশ বিশ্বকাপে জায়গা করে নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com