মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

মনিপুরীপাড়ায় জনতার মুখোমুখি আনোয়ারুজ্জামান আনোয়ার: স্থানীয় সমস্যার সমাধানে আশ্বাস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পঠিত

আবু নাঈম ;তেজগাঁও থানাধীন ২৭নং ওয়ার্ডের মনিপুরীপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক কমিশনার এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।

সভায় উপস্থিত এলাকাবাসী তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন-যেমন রাস্তাঘাটের বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, বিদ্যুৎ ও পানির অনিয়মিত সরবরাহসহ দৈনন্দিন নাগরিক দুর্ভোগ। এসব বিষয়ে মনোযোগ সহকারে শুনে আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, মানুষের সমস্যাই আমার রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। এই এলাকার প্রতিটি নাগরিক যেন মৌলিক সুযোগ-সুবিধা পায়, সেটি নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল রহমান ও মোজাম্মেল হোসেন সেলিম, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি; তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু।

এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন মাহমুদ দুলাল ও ইঞ্জিনিয়ার কাজী সাহাদাৎ হোসেন বাবু। সভাটির সভাপতিত্ব করেন মোসাদ্দেকুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন ইমাম উদ্দিন ভূঁইয়া ইমন, যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও থানা বিএনপি।

মতবিনিময় সভায় তেজগাঁও থানা ও ২৭নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভা শেষে আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, এই এলাকার জনগণ আমার শক্তি। তাদের প্রত্যাশা পূরণই আমার দায়িত্ব ও অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com