শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

গত বিশ্বকাপের পেনাল্টি-হতাশা ভুলতে আগামী বিশ্বকাপের ট্রফি চান কেইন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: মাঠে নামলেই গোল। গায়ের জার্সি ক্লাবের হোক বা দেশের, গোল করেই চলেছেন হ্যারি কেইন। তিনি নিজেই বলছেন, ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। তবে স্বপ্নের সময়েও একটি দুঃস্বপ্ন তাকে তাড়া করে প্রায়ই। গত বিশ্বকাপে পেনাল্টি থেকে যে গোল করতে পারেননি! সেই ব্যর্থতার অধ্যায়কে পুরোপুরি চাপা দিতে আগামী বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে চান ইংল্যান্ড অধিনায়ক। তবে চোখ রাখছেন সামনে, আগামী বিশ্বকাপে ট্রফি জিতে সেই দুঃখ ভুলতে চান ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

সম্প্রতি লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচে দুই গোল করেন কেইন। এই নিয়ে চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ২১ গোল।

কেইন বলেন, “গত বিশ্বকাপে পেনাল্টি মিস করা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। আমি বহুবার পেনাল্টি নিয়েছি, গোল করেছি। কিন্তু তখন যেভাবে মিস করেছিলাম, সেটি মানসিকভাবে খুব বড় ধাক্কা ছিল। মনে হয়েছিল, সবকিছু আমার কাঁধেই ছিল।”

তবে সেই স্মৃতি পেছনে ফেলে এখন সামনে তাকাতে চান কেইন। ইংল্যান্ড অধিনায়ক আশাবাদী, আগামী বিশ্বকাপে তারা সাফল্য পেতে পারে।

তিনি বলেন, “এখন আমি অতীত নিয়ে ভাবি না। বরং সামনের বিশ্বকাপে কীভাবে আরও ভালো করা যায়, সেটাই মাথায় ঘুরছে। আমরা বিশ্বাস করি, আমাদের সামনে সুযোগ আছে ট্রফি জয়ের।”

৩২ বছর বয়সী এই স্ট্রাইকার এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে করেছেন ৭৬ গোল। তার লক্ষ্য শতক স্পর্শ করা। কেইনের আত্মবিশ্বাস, এই ফর্ম ধরে রাখতে পারলে সেঞ্চুরি অনেক দূরের নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com