বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৪৫৪ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ২০ ও ২১ আগস্ট তার ঢাকা সফরের দিনক্ষণ নির্ধারিত হতে পারে বলে জানান আব্দুল মোমেন।

ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই হবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে ঢাকায় আসেন তিনি।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে বলেন, জয়শঙ্করের ঢাকা সফর হবে শুভেচ্ছা সফর। ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

জয়শঙ্কর দায়িত্ব নেয়ার পর দিল্লিতে তার অফিসে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। সেই আমন্ত্রণ গ্রহণ করেই ঢাকা আসছেন তিনি।

সূত্র বলছে, শুভেচ্ছা সফর হলেও ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com