রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা আমিনুল হক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার পঠিত

আবু নাঈম :দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা নীর-এর বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

মনন রেজা নীর চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার বিশ্বকাপ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদানের সময় আমিনুল হক বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ- ফুটবলার, ক্রিকেটার বা দাবাড়ু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় এই প্রতিভাদের পাশে থাকার চেষ্টা করি। তাদের পড়াশোনা ও খেলাধুলার উন্নয়নে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, তারেক রহমান খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দেন। আগামী প্রজন্মের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার জন্য তিনি বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। মনন রেজা নীরের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।

দাবাড়ু মনন রেজা নীর সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ওয়ার্ল্ড কাপে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এই সময়ে আমার পাশে থাকার জন্য আমি বিএনপি ও তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আমিনুল হক এর আগে ক্ষুদে ফুটবলার মুনতাহাসহ একাধিক প্রতিভাবান ক্রীড়াবিদের বাসায় গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, বরং প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। আমরা চাই আগামী বাংলাদেশে খেলাধুলার প্রতিটি অঙ্গন নতুনভাবে আলোকিত হোক।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com