রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

আকবর-মোসাদ্দেকনৈপুণ্যেকোয়ার্টার ফাইনালবাংলাদেশ

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: হংকং সিক্সেসে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে আকবর আলীর দল। রান তাড়ায় ৬১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।  দ্বিতীয় ম্যাচে এটি প্রথম জয় বাংলাদেশের।  এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে টাইগারদের।

টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।  নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান তোলে বাংলাদেশ।  জিসান আলম গোল্ডেন ডাকে ফিরলেও আরেক ওপেনার হাবিবুর রহমান ৭ বলে ২টি করে চার-ছক্কায় খেলেন ২১ রানের ইনিংস।

তবে বাংলাদেশ চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মূলত অধিনায়ক আকবর আলীর ব্যাটে।  আকবর ৯ বলে ২ চার আর ৪ ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস।  আবু হায়দার ১০ বলে ৬ আর মোসাদ্দেক করেন ৬ বলে অপরাজিত ৮ রান।

জবাবে ৬ উইকেট হারিয়ে ৫.১ ওভারে ৬১ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ওপেনার থানুকা দাবারে ৩ বলে ২ ছক্কায় করেন ১২। ধনঞ্জয়া লক্ষণ ১২ বলে ১৮ আর লাহিরু সামারাকুন ৭ বলে করেন ১৩ রান।

মোসাদ্দেক হোসেন ২ ওভারে ২০ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com