শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল বদলগাছীতে ছেলের বউয়ের হাতে শ্বশুর নিহত, ছেলে আহত; দুই নারী আটক আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

বুকার জিতলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালাই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: হাঙ্গেরিয়ান-ব্রিটিশ কথাসাহিত্যিক ডেভিড সালাই ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন। সোমবার সন্ধ্যায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ৫০,০০০ ডলার মূল্যের এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ইংরেজি ভাষায় রচিত ‘ফ্ল্যাশ’ উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি। ‘ফ্লেশ’ সালাইয়ের ষষ্ঠ উপন্যাস।

এবারে ভারতীয় ঔপন্যাসিক কিরণ দেশাই ও ব্রিটিশ লেখক অ্যান্ড্রু মিলারসহ আরও পাঁচজনকে হারিয়ে বুকার প্রাইজ জেতেন সালাই। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন খেতাব হিসেবে বিবেচিত এই বুকার পুরষ্কার।

পুরস্কার গ্রহণের সময় সালাই বিচারকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তার উপন্যাসকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। ১৫৩টি উপন্যাসের মধ্যে নির্বাচিত ফ্ল্যাশ-এর বিচারক প্যানেলে ছিলেন আইরিশ লেখক রডি ডয়েল ও অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার। ডয়েল বলেছেন, এটি ‘অদ্ভুত জীবন্ত ও অন্ধকারময়, কিন্তু পড়তে বেশ আনন্দদায়ক’ উপন্যাস।

লেখক ডেভিড সালাই জন্মগ্রহণ করেন মন্ট্রিয়ালে, হাঙ্গেরিয়ান পিতা ও কানাডীয় মাতার পরিবারে। তিনি লন্ডনে বড় হয়েছেন আর পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com