সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: শোকসন্তপ্ত পরিবারে আমিনুল হক, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত

হাফসা আক্তার ঃ পল্লবীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তাঁর বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সঙ্গে ছিলেন উত্তর বিএনপির অন্য নেতারাও।

এ সময় আমিনুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাকি জড়িতদেরও গ্রেপ্তার করবে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। এমন ঘটনা আমরা আর দেখতে চাই না।’

ঘটনার নিন্দা জানিয়ে আমিনুল হক আরও বলেন, ‘গত ১৭ বছর আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। বহু নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন যখন দেশ গণতন্ত্রের পথে ফিরে আসার চেষ্টা করছে, তখনই একটি কুচক্রী মহল আবারও সন্ত্রাস তৈরি করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমার ভাই কিবরিয়া আর ফিরে আসবে না। কিন্তু আমরা চাই—এ ধরনের হত্যাকাণ্ড আর যেন কোনো পরিবারকে কাঁদিয়ে না যায়।’

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন–১২ এলাকায় রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার পর পালানোর সময় রিকশাচালককে দ্রুত চালাতে না পারায় তাকেও গুলি করে হামলাকারীরা। ঘটনাটি এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com