বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

সপ্তাহান্তে আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছিল হংকং

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৩৫৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: সপ্তাহান্তে আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছিল হংকং। বিক্ষোভ থামাতে পুলিশ রবিবার ৪৯ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে হংকংয়ের পরিস্থিতির জন্য পশ্চিমাদের ‘দায়িত্বজ্ঞানহীন’ লোকদের দায়ী করেছে চীন।

সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের মন্ত্রিসভার হংকং ও ম্যাকাও বিষয়ক কার্যালয়ের মুখপাত্র বলেন, পশ্চিমা দেশগুলোর কিছু দায়িত্বজ্ঞানহীন লোক অদ্ভুত যুক্তি দিয়ে পুলিশের ন্যায্য কাজের সমালোচনা করছেন এবং সন্ত্রাসী কার্যকলাপের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন।

গুয়াং বলেন, ‘দিন শেষে তাদের ইচ্ছা হংকংয়ে সমস্যা তৈরি করা, হংকংকে চীনের জন্য একটি সমস্যা হিসেবে দাঁড় করানো যেন তা চীনের উন্নয়নের প্রতি বাধা হয়ে ওঠে’। তবে তিনি এই সময় কোনো নির্দিষ্ট দেশ কিংবা কারও নাম উল্লেখ করেননি।

এই চেষ্টা কোনোদিনও সফল হবে না মন্তব্য করে গুয়াং বলেন, হংকং বিষয়ে বাইরের কোনো শক্তির প্রভাব সহ্য করবেনা বেইজিং।

হংকংয়ে গণতন্ত্রের পরিধি বাড়ানোর দাবিতে বিক্ষোভকারীরা সপ্তাহান্তেও পথে নেমেছিলেন। এইসময় তারা ইট, বোতল, পেইন্ট বোমা ছুঁড়ে মারেন বলে পুলিশ জানিয়েছে। এছাড়া ধনুক দিয়ে মেটাল বল বেয়ারিংও ছোঁড়া হয় বলে জানিয়েছে পুলিশ। বিক্ষোভ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করেছে।

পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রায় দুই মাস ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে। এক ব্যক্তিকে চীনে হস্তান্তর করার প্রতিবাদের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com