রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

শাহজালালে যাত্রীর লাগেজ থেকে ১,৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত

হাফসা আক্তার :

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি বিভাগ কর্তৃক নিরাপত্তা তল্লাশীর সময় এক আন্তর্জাতিক যাত্রীর লাগেজ হতে ১,৬৪০ (এক হাজার ছয়শত চল্লিশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করায় এই মাদকদ্রব্যগুলো চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রী মোঃ সামির (পাসপোর্ট নং A18310312), পিতা মোঃ গিয়াস উদ্দিন ও মিনা বেগম, স্থায়ী ঠিকানা—আলোনিয়া, ওয়ার্ড নং ০৭, চুনারুঘাট, মুচকান্দি–৩৩২০, হবিগঞ্জ; ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপগামী যাত্রী ছিলেন। রাত ১০০০ ঘটিকায় বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন সম্পন্ন করার সময় এভিয়েশন সিকিউরিটি বিভাগের দায়িত্বরত নিরাপত্তাকর্মী এএসজি আবুল কালাম উক্ত যাত্রীর লাগেজ হতে অবৈধ ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করেন।

অবৈধ মাদকদ্রব্য শনাক্ত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেয়। আইন অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্রিনার এএসজি আবুল কালামের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কারণেই নিষিদ্ধ মাদক চোরাচালানের এই গুরুতর প্রচেষ্টা ব্যর্থ হয়। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর এই সফলতা দেশের বিমান পরিবহন নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com