শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

তুরাগে সেনাবাহিনীর অভিযানে রাইফেলসহ পিস্তল উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

হাফসা আক্তার :রাজধানীর তুরাগ থানাধীন বেড়িবাঁধ এলাকা হতে সেনা অভিযানে ০৩ টি রাইফেল, ০১টি দেশীয় পিস্তল এবং ০৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়েছে।

গতরাত আনুমানিক ৩ টায় রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এর অধীনস্থ দিয়াবাড়িতে অভিযান চালানো হয়। সেনা ক্যাম্প সদস্যরা জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ০৩টি ৩০৩ (থ্রি নট থ্রি) রাইফেল, ০১ টি দেশীয় পিস্তল এবং ০৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়। সেনা সদস্যরা জানান, আসন্ন নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাশাপাশি নাশকতার কাজে ব্যবহারের জন্য উক্ত অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল বলে তারা তথ্য পেয়েছে।
অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তারা।
তারা আরো জানান,
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় তারা অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে জনসাধারণের প্রতি অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com