মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশবাসী একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন দেখতে চায়; আশরাফুল হক

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার পঠিত

 

হাফসা আক্তার :‎২৪শে গণ-অভ্যুত্থানের পর দেশকে নতুন করে সুন্দরভাবে গড়ে তোলার যে জাতীয় প্রয়াস চলছে, সেই মুহূর্তে এখনো নিহত ও আহতদের বাড়িতে কান্না-আহাজারি থামেনি, আহতরা বিছানায় কাতরাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী আশরাফুল হক।

‎শুক্রবার বাদ জুমা উত্তরা এলাকায় তাঁর নেতৃত্বে এক নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে আশরাফুল হক বলেন, “দেশবাসী একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন দেখতে চায়। গত কয়েক মাস ধরে নানা সংস্কারের উদ্যোগ চলছে। জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে একটি সুন্দর দেশ, সুন্দর সরকার ও সুন্দর পদ্ধতি উপহার দিতে চায়।”

‎তিনি আরও দাবি করেন, কেউ কেউ দেশের চলমান সংস্কার প্রক্রিয়া চায় না এবং নানাভাবে তালবাহানা করে একটি অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে আবার পিছিয়ে দিতে চাইছে। তবে দেশপ্রেমিক জনগণ সেই ষড়যন্ত্রকে রুখে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎আওয়ামী লীগের দোসররা জনগণের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “এই দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা এবং উন্নত ভবিষ্যৎ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জনগণকে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে বদ্ধপরিকর। তাই দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন।”

‎গণমিছিল ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ করা যায়।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান এর পরিচালনায় গণমিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মুহিবুল্লাহ, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, দক্ষিণ খান উত্তরা থানা আমীর আবু সাঈদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, কামরুল হাসান প্রমূখ।

আজ বাদ জুমা উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণ মিছিল শুরু হয়ে জসীম উদ্দিনসহ উত্তরার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ১১ নম্বর সেক্টর জমজম টাওয়ারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com