শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক: আমীর খসরু

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই পথ সুগম করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক; একটিকে বাদ দিয়ে অন্যটি টেকসই হতে পারে না।

আজ শনিবার(২২নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, স্বাধীনতার ঘোষণা, যুদ্ধ পরিচালনা ও দেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক। জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধা নন; সংস্কারক, আধুনিক রাষ্ট্রের রূপকার ও ৭ই নভেম্বরের অন্যতম প্রধান নেতাও। একই ব্যক্তির হাতে মুক্তিযুদ্ধের ঘোষণা, দেশ পরিচালনা, সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মতো ভূমিকা বিরল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে রাজনৈতিক মূল্য পরিশোধ করেছেন এবং তারেক রহমানও দেশের বাইরে থেকেও দলের নানা কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথ সুগম হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com