বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ

অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘জনগণের সেবার জন্য এই ই-পারিবারিক আদালতের উদ্যোগ নেয়া হয়েছে। আজকের এই উদ্যোগ টিকিয়ে রাখতে পারলে, সেটা বিপ্লব হবে।’

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগুলাম। যে নারী ও শিশুরা নির্যাতনের শিকার, তাদের জন্য এটি নতুন সম্ভাবনা নিয়ে আসবে।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের সরকার আর দুই-আড়াই মাস সময় পাবে। এর মধ্যে আমরা চেষ্টা করব ভালো দৃষ্টান্ত রেখে যেতে।’

এই উদ্যোগ সরকারের প্রযুক্তি ব্যবহার করে বিচার প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্য রাখছে। এর মাধ্যমে দুর্নীতি ও ভোগান্তি কমিয়ে নাগরিকদের সেবা আরও কার্যকর করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com