বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে অকটেন না পেয়ে তদারকি কর্মকর্তার উপর হামলা উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে নির্বাহী অফিসার :মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দিলেন উপহার ত্রিশালে অসহায় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, নিরাপদ আশ্রয়ে প্রেরণ খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিঝুসহ পাহাড়ের বৃহৎ সামাজিক উৎসব উদযাপন কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী পিরোজপুর যুব উন্নয়নের কৃষি প্রকল্পে বড় দুর্নীতি অনিয়ম ঢাকতে প্রশিক্ষনার্থীদের সামান্য উপহার। খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে:— মন্ত্রী দীপেন দেওয়ান ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম

অভিনেতা আলমগীর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৩৮৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: হঠাৎ করেই ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা আলমগীর অসুস্থ হয়ে পড়েন। তাই চিকিৎসা নিতে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

এই অভিনেতা-নির্মাতা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

জ্বর নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন এই অভিনেতা। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দু-তিনদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন তিনি।

আলমগীর বলেন, ‘আপাতত কিছুটা ভালো আছি। চিকিৎসক আরও দু-তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন। সবার কাছে দোয়া চাই আমার জন্য।’

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com