মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ হাতিয়ায় ২৪/৭ অক্সিজেন সেবা ও হোম ডেলিভারি চালু করল ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’ মাদকমুক্ত, বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে সরকারের একটি চ্যালেঞ্জ : পার্বত্য মন্ত্রী তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ : ইরানি গণমাধ্যম মধ্যপ্রাচ্যের যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি দিনাজপুরের ঐতিহ্যবাহি ৫টি দিঘী কালের সাক্ষী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইউএনএফপি’র কর্মসূচি সফল করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার আহ্বান মধ্যপ্রাচ্যের যুদ্ধে ফিলিপাইনের আরও এক নাগরিক নিহত পাহাড় ও সমতলের সমান উন্নয়নে দেশ এগিয়ে যাবে — মন্ত্রী দীপেন দেওয়ান

নগর ভবনের সামনে বিক্ষোভ আজ

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৩২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: মশা নিধনে মেয়রদের ব্যর্থতার প্রতিবাদে এবং ডেঙ্গুর কবল থেকে নগরবাসীকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।

মঙ্গলবার দলটির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩১ জুলাই (বুধবার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিলসহকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে ডেঙ্গু মহামারি রূপ ধারণ করায় হাজার হাজার নগরবাসী আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছে। মশা নিধনে মেয়রদের ব্যর্থতার প্রতিবাদে এবং ডেঙ্গুর কবল থেকে নগরবাসীকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com